• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা?

উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত তিনটি পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উলুবনিয়া মাঝেরকাটি, উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এবং হোয়াইক্যং বিওপির দায়িত্বাধীন ক্যারেঙ্গাঘোনা এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা চালায়। গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি শনাক্ত করে বিজিবি সদস্যরা পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।
অভিযানে পালংখালী বিওপির বিশেষ টহল দল প্রথম অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একই এলাকায় আরেকটি অভিযানে আরও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অপরদিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তিনটি অভিযানে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এ সাফল্যকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd