• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার বিজিবি’র অভিযানে ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক ঈদগাঁওয়ে শিশু নির্যাতন ও বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত জ্বালানি তেলের দাম আবার বাড়ল চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: ১.৫ টন কয়লাসহ চোরাচালানের মালামাল ও বোট জব্দ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের ৫ বছরের রায়হান, সহায়তার হাত বাড়ানোর অনুরোধ,(০১৮১৩১৬২৩৩৯) আব্দু রহিম

ওমরাহ পালন করে বাড়ি ফেরার পথে চুনতিতে দুর্ঘটনা: এক যুবক নিহত, মায়ের কান্নায় শোকের ছায়া

কক্সবাজার প্রতিনিধি। / ১৮৮ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

স্টাফ রিপোটার্স, কক্সবাজার

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

জানা যায়, নিহত ও আহতদের সবার বাড়ি কক্সবাজারের ঈদগড় এলাকায়। তারা পবিত্র ওমরা পালন শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে একটি নোয়া গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। ছেলের মরদেহ দেখে মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনদের কান্নায় পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd