দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজার থেকে বগুড়ার ৩৭ লাখ ৪৯ হাজার টাকার প্রতারণা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাইফুল আজিমকে (৬৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝিরঘাটা এলাকায় বিএফডিসি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সাইফুল আজিম কক্সবাজার সদর থানার মাঝেরঘাটের হাঙ্গরপাড়া (বিএফডিসি এলাকা) এলাকার মৃত আজিমুদ্দিন আহমদের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় পেনাল কোড-১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ৩৭ লাখ ৪৯ হাজার টাকার প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি হিসেবে মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার এজাহারমূলে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।