• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭

সিএনজির সিলিন্ডারে ৪৭ হাজার ইয়াবা, রামুতে টেকনাফের নয়াপাড়ার যুবক গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রামুতে বিজিবির অভিযানে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪৭ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুহাম্মদ আব্দুল্লাহ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় হোয়াইক্যং থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়।

পরে গাড়ির চালক মুহাম্মদ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। এরপর অটোরিকশাটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৭ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আব্দুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার কানজরপাড়ার বাসিন্দা। তিনি মৃত জালাল আহমদের ছেলে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd