• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭

জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ

চকরিয়া প্রতিনিধি। / ৫৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ডেকে নিয়ে এক দোকান কর্মচারীকে মারধর ও প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী আরফাত হোছাইন কক্সবাজারের ঈদগাঁও এলাকার ‘কিং ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানের কর্মচারী। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। মারধরে আহত হওয়ার পর তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

অভিযুক্ত ফখরুল ইসলাম জামায়াতে ইসলামীর চকরিয়া পৌরসভা শাখার নায়েবে আমির। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তাঁর সঙ্গে আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি ছিলেন।

চুক্তির পাওনা নিয়ে বিরোধের জেরে ঘটনার সূত্রপাত,ভুক্তভোগী আরফাত হোছাইনের অভিযোগ, ঈদগাঁও এলাকায় একটি রেস্টুরেন্ট ও একটি ওষুধের দোকান পরিচালনা নিয়ে ফখরুল ইসলামের সঙ্গে দুই ব্যক্তির চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, অপর পক্ষের বেশ কিছু টাকা পাওনা থাকলেও তা পরিশোধ করা হয়নি। এ বিষয়ে দেওয়া একটি চেক প্রত্যাখ্যাত হওয়ায় অপর পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়। এতে ফখরুল ইসলাম ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন তিনি।

আরফাতের ভাষ্য, গত মঙ্গলবার ওই বিরোধের বিষয়ে মধ্যস্থতায় সহযোগিতার কথা বলে তাঁকে ফোনে চকরিয়ায় আসতে বলেন ফখরুল ইসলাম ও আরিফ নামের এক ব্যক্তি। তাঁদের কথায় চকরিয়ায় পৌঁছানোর পর ফখরুল ইসলামসহ ৮ থেকে ১০ জন তাঁকে মারধর করেন বলে অভিযোগ তাঁর।

তিনি আরও অভিযোগ করেন, মারধরের পর তাঁকে স্থানীয় একটি ভবনের কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

থানায় অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের

এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে চকরিয়া থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। শিগগিরই ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে। অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে অভিযুক্ত ফখরুল ইসলামের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd