• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক টেকনাফে মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি ও চক্রের সদস্য আবদুল করিম, সাং: উত্তর কচ্ছপিয়া, বাহারছড়া, টেকনাফ, এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার কক্সবাজারে ইয়াবাসহ আটক মো. ওমর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সীতাকুণ্ডে গুদামে সশস্ত্র ডাকাতি: ২ চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে মারধর, লুট ২০ লাখ টাকা

চট্টগ্রাম প্রতিনিধি। / ৮৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে প্রতিষ্ঠানের গুদামে ডাকাতির অভিযোগ, দুই চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে মারধর

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে IPL International (BD) Pvt. Ltd.-এর গুদামে সশস্ত্র ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই চীনা নাগরিকসহ মোট ১৭ জনকে জিম্মি করে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নগদ ২০ লাখ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার তেরিয়াইল বাজার এলাকায়, বড় দারোগাহাট স্কেলের আগে অবস্থিত প্রতিষ্ঠানের গুদামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, প্রায় ২০ থেকে ২২ জনের একটি সশস্ত্র দল গুদামে প্রবেশ করে সেখানে অবস্থানরত ব্যক্তিদের জিম্মি করে। পরে তাঁদের মারধর করা হয়। এ ঘটনায় দুই চীনা নাগরিকসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা গুদাম থেকে নগদ অর্থ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে যায়। সেখানে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যবহারের জন্য PGCB-সংশ্লিষ্ট সরঞ্জামও সংরক্ষিত ছিল।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয় বলে সংশ্লিষ্ট পক্ষ জানিয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে, শিল্প ও পরিবহন কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ সীতাকুণ্ড এলাকায় এ ধরনের ঘটনার অভিযোগ স্থানীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ, লুট হওয়া মালামাল উদ্ধার এবং প্রতিষ্ঠানের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd