সিনিয়র রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করে কোস্ট গার্ডে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও পাচারে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করে।
পরে জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।