• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরের দুই শিক্ষার্থী নিখোঁজ: সন্ধান চায় পরিবার রামুর শফিকুল নাইক্ষ্যংছড়ির ফাক্রিকাটায় ২০ হাজার ইয়াবাসহ আটক পিপিএম (সাহসিকতা) পদক পেলেন রামু থানার সাবেক ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ

রামুর শফিকুল নাইক্ষ্যংছড়ির ফাক্রিকাটায় ২০ হাজার ইয়াবাসহ আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফাক্রিকাটা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবাসহ শফিকুল হাসান (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের বিশেষ টহলদল ফাক্রিকাটা এলাকায় এ অভিযান চালায়।
আটক শফিকুল হাসান কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আদর্শগ্রাম মুরাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
১১ বিজিবি জানায়, অভিযানের সময় শফিকুলের কাছ থেকে দুই কাটে রাখা ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা ও একটি Redmi Note 13 মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রুবেল মিয়া (৩০) নামে আরও এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি ফাক্রিকাটা এলাকার মৃত মাহামুদুল হাসানের ছেলে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd