দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া বাইন্নাপাড়া মেরিন ড্রাইভ এলাকায় আজ ৩১ আগস্ট সোমবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ৪২ লিটার দেশীয় মদ, ২ টি মোবাইল ও পাচার কাজে ব্যবহৃত ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।