কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি দল।
রোববার (১৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন পৌরসভার ঘোনার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন:
মোঃ ফয়সাল (৪৫)—পিতা: মোঃ ইয়াকুব আলী ও মাতা: ফাতেমা আক্তার, সাং: মহাজের পাড়া (১০নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।
মোঃ রুবেল (৩০)—পিতা: মৃত মোহাম্মদ হোসেন ও মাতা: রোজিনা আক্তার, সাং: দক্ষিণ ঘোনার পাড়া (৯নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘোনার পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।