• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডাকাতকে আঁকড়ে ধরে গুরুতর আহত যুবক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রামুতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে বদলে গেল আমতলীয়া পাড়ার সড়ক উখিয়ায় ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা থাইংখালীতে দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ: মায়ের বুকফাটা কান্না মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে বিএমএসএফের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক সানী পাগলা ওষুধ ইয়াবা: যেভাবে ধ্বংস করছে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঈদগাঁও শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত ​৬ আগস্টের জেদ্দা-ঢাকা ফ্লাইট: ইমিগ্রেশনে আটকে পড়া প্রবাসীর মালামাল ঢাকায়, কক্সবাজারের সেই যাত্রীর সন্ধান চাই ঈদগাঁওয়ে ডাকাতির মামলায় সন্দেহভাজন ১ জন গ্রেপ্তার, ছোরা উদ্ধার

উখিয়ায় অস্ত্র ও মাদকসহ ক্যাম্পের ২ রোহিঙ্গা নারী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি। / ২৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

​কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।
​গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ০৫ মিনিটে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ‘বি’ ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের (ব্লক-বি) বাসিন্দা সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)।
​র‍্যাব জানায়, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল সেখানে পৌঁছায়। পরবর্তীতে মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় কৌশলে ওই দুই নারীকে আটক করা হয়।
​আটককৃতদের তল্লাশি ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সমছিদার কোমরে রাখা একটি কৌটা থেকে ৮ রাউন্ড তাজা গুলি এবং লায়লা খাতুনের বসতঘরের আলনার পেছন থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd