• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কিসের হাসিনা? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: সালাহউদ্দিন আহমদ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা ও বোট জব্দ আলীর জাহাল এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিনকে গ্রেপ্তার কাপড়ের ভাঁজে নয়, বিশেষ অঙ্গে ইয়াবা! রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাড়াশাগানো অভিযান দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু: হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ সন্ধান চাই: টাইপালংয়ের ১২ বছর বয়সী তাসফিয়া জান্নাত ইমু নিখোঁজ,মোবাইল -01816-943473 উখিয়ায় ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থী ওবায়দুল্লাহ নিখোঁজ, সন্ধানে আকুল পরিবার,মোবাইল 01860929716 কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী: তৈরি হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের তালিকা, নামলেই সাঁড়াশি অভিযান পটিয়ায় র‍্যাবের বড় অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৬, তালিকায় রামুর বীমা কর্মী

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযান; টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক।

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার,

কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় গত ৫ আগস্ট বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, ১ টি মোবাইল ও পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় আজ ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত ভ্যান গাড়িসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd