• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কিসের হাসিনা? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: সালাহউদ্দিন আহমদ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা ও বোট জব্দ আলীর জাহাল এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিনকে গ্রেপ্তার কাপড়ের ভাঁজে নয়, বিশেষ অঙ্গে ইয়াবা! রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাড়াশাগানো অভিযান দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু: হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ সন্ধান চাই: টাইপালংয়ের ১২ বছর বয়সী তাসফিয়া জান্নাত ইমু নিখোঁজ,মোবাইল -01816-943473 উখিয়ায় ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থী ওবায়দুল্লাহ নিখোঁজ, সন্ধানে আকুল পরিবার,মোবাইল 01860929716 কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী: তৈরি হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের তালিকা, নামলেই সাঁড়াশি অভিযান পটিয়ায় র‍্যাবের বড় অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৬, তালিকায় রামুর বীমা কর্মী

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা ও বোট জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার রাত ১২টার দিকে টেকনাফের লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অন্যদিকে, শুক্রবার ভোর ৫টার দিকে শাহপরী দ্বীপের নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটিতে থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পরে জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে বোটটি রেখে তারা পালিয়ে যায়।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দুই অভিযানে জব্দ করা ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd