• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার

রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার

রামু প্রতিনিধি। / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে পুলিশ বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ সোহেল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ট্রাক এবং একটি বাটন মোবাইল সেট জব্দ করে পুলিশ।

​আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১:৪৫ মিনিটে রামু থানা ভবনের সম্মুখে এ অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরী ও সঙ্গীয় ফোর্স কাউয়ারখোপ ইউনিয়ন এলাকার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্থায়ী চেকপোস্ট বসান।
​চেকপোস্টে তল্লাশিকালে একটি মিনি পিকআপ ট্রাক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার ঠিক সম্মুখে (ফতেখারকুল ইউপির ২নং ওয়ার্ডের হাজারীকুল সাকিনস্থ রামু-মরিচ্যা সড়ক) পাকা রাস্তার ওপর গাড়িটির গতিরোধ করে তা আটক করে।
​আটককৃত পিকআপটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে স্টিয়ারিংয়ের নিচে ও ব্রেকের পাদানির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগজিন এবং ০৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
মোঃ সোহেল (২৭), পিতা- ফরিদুল আলম, মাতা- রাশেদা বেগম। সে রামু থানার কচ্ছপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার বাসিন্দা।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd