বিশেষ প্রতিবেদন:
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, মরিয়ম নামের এক নারী সাবেক এই সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি চাকরির বায়োডাটা (জীবনবৃত্তান্ত) এই দাবিকে ঘিরে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখে মরিয়ম নামের ঐ নারীর একটি জীবনবৃত্তান্ত প্রকাশ্যে আসে, যেখানে গাজী নজরুল ইসলাম নিজেই সুপারিশকারী হিসেবে স্বাক্ষর করেছেন। কিন্তু ওই বায়োডাটাতে মরিয়মের বৈবাহিক স্ট্যাটাসের জায়গায় স্পষ্টতই লেখা রয়েছে ‘অবিবাহিত’।
একই ব্যক্তির ব্যাপারে একদিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে প্রচার এবং অন্যদিকে খোদ সাবেক এমপি কর্তৃক তাকে ‘অবিবাহিত’ উল্লেখ করে সুপারিশ করার বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে।