• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

অতি বৃষ্টিতে জলাবদ্ধতার শঙ্কা: ঈদগাঁওয়ের চাঁন্দেরঘোনায় কালভার্ট ২০ ফুটে সম্প্রসারণের জোর দাবি

আলা উদ্দিন, ঈদগাঁ / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আলা উদ্দিন,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত গুরুত্বপূর্ণ কালভার্টটি দ্রুত সম্প্রসারণ করে অন্তত ২০ ফুটে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বর্তমানে মাত্র ৭ ফুট প্রশস্ত কালভার্ট দিয়ে বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ বৃষ্টির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পারায় প্রতিবছর এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে যেকোনো সময় আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিন, সর্দার রমিজ উদ্দিন, সর্দার ছৈয়দুর, আব্দুল হামিদ, খুশি আলম, মতিউর রহমান, ফেরদৌস, আনোয়ার মির্জা, রাসেল, ভুতু ড্রাইভার, জাফর ড্রাইভার, দিল মোহাম্মদ, ছৈয়দ নুর, আবসু সাঁতার, রুবেল, কামাল সওদাগরসহ অসংখ্য সচেতন নাগরিক এ দাবি জানান।

তারা বলেন, বর্ষা এলেই অপর্যাপ্ত কালভার্টের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হয়। ফলে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। একই সঙ্গে ঘরবাড়ি, ফসলি জমি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ নিরসন, ভবিষ্যৎ জলাবদ্ধতা রোধ এবং টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান ৭ ফুট প্রশস্ত কালভার্টটি দ্রুত ২০ ফুটে সম্প্রসারণ করা সময়ের দাবি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd