• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ ‘ডাকাত’ আটক:

টেকনাফ সীমান্তে ২০০ বন্যার্ত পরিবারের পাশে ৬৪ বিজিবি

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৬৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
রোববার (১২ জুলাই) হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এ সময় ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবাসীর আস্থা অর্জনের মাধ্যমে তাদের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।
৬৪ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং জনআস্থা অর্জনে তারা নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd