• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

২৪ দিন পর র‍্যাবের অভিযানে উদ্ধার অপহৃত ইমতিয়াজ আলম

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫৬ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর অভিযানে ২৪ দিন ধরে নিখোঁজ ও অপহৃত থাকা এক ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তি মো. ইমতিয়াজ আলম (৫২)। তিনি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নয়াটোলা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।
র‍্যাব জানায়, গত ৪ জুন রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমতিয়াজ আলমকে অপহরণ করে। এ ঘটনায় তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকেই র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ছায়া তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন আস্তানায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানের তীব্র চাপে একপর্যায়ে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে বাধ্য হয়।
র‍্যাবের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ইমতিয়াজ আলম নিজেই হোয়াইক্যং ক্যাম্পে এসে উপস্থিত হন। পরে তাকে সুস্থ ও আশঙ্কামুক্ত অবস্থায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানার পানবাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
র‍্যাব আরও জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd