• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ষাটোর্ধ্ব বৃদ্ধাকে রাতভর ধর্ষণ,রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি টেকনাফে র‌্যাবের অভিযানে: ৩০ হাজার ইয়াবা ও ৪ বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কচ্ছপিয়ায় মাদক, মানবপাচার ও অপহরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অবমাননা ও মন্দির ভাঙার প্রতিবাদে রামুতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ট্যাগিং ও রাজনৈতিক হয়রানির সংস্কৃতি: পুরনো আশঙ্কায় জনমন নকআউট পর্বেই ব্রাজিল-জার্মানির মুখোমুখি লড়াইয়ের আভাস! বাঁচা-মরার ম্যাচে সামনে হাইতি কুতুবদিয়ায় সমুদ্রে ২ দিন ভাসমান ৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ চিনিসহ আটক ২ চোরাকারবারি কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নকআউট পর্বেই ব্রাজিল-জার্মানির মুখোমুখি লড়াইয়ের আভাস! বাঁচা-মরার ম্যাচে সামনে হাইতি

নিউজ ডেস্ক। / ২৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই প্রথম মাঠে গড়িয়েছে ৪৮ দলের মহাযজ্ঞ। আর টুর্নামেন্টের গ্রুপপর্বের প্রথম ম্যাচগুলো শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে সম্ভাব্য নকআউট পর্বের জটিল সব সমীকরণ  

বর্তমান পয়েন্ট টেবিলের গতিপ্রকৃতি অনুযায়ী, ফুটবলবিশ্ব টুর্নামেন্টের শেষ ৩২-এর লড়াইয়েই দেখতে পারে এক মহাদ্বৈরথ—যেখানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানির!

​অবশ্য টুর্নামেন্ট কেবল শুরু। গ্রুপপর্বে প্রতিটি দলেরই এখনও দুটি করে ম্যাচ বাকি রয়েছে। ফলে নকআউট পর্বের চূড়ান্ত চিত্রটি কেমন হবে, তা পুরোপুরি নির্ভর করছে দলগুলোর পরবর্তী ম্যাচগুলোর ফলাফলের ওপর। তবে বিদ্যমান পরিস্থিতি এবং পয়েন্ট টেবিলের বর্তমান সমীকরণ বিবেচনা করলে, নকআউট পর্বের শুরুতেই এই দুই ফুটবল জায়ান্টের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
​চাপের মুখে সেলেসাওরা, সামনে হাইতি মিশন
​নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘সি’ গ্রুপে থাকা সেলেসাওরা তাই কিছুটা চাপের মুখেই মাঠে নামতে যাচ্ছে তাদের দ্বিতীয় ম্যাচে।

​পরবর্তী ম্যাচ: ব্রাজিল বনাম হাইতি
​সময়: শনিবার, সকাল ৬টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
​গ্রুপপর্বের বৈতরণী পার হয়ে নকআউটের টিকিট নিশ্চিত করতে এবং সুবিধাজনক অবস্থানে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ল্যাটিন আমেরিকার দলটির সামনে। ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কোন সমীকরণ সত্য প্রমাণিত হয় তা দেখার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd