• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ চিনিসহ আটক ২ চোরাকারবারি

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৭৫ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

​দিদারুল আলম জিসান, কক্সবাজার:

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার (১৯ জুন) ভোর ৫টায় পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ৮০০ কেজি চিনি জব্দ করা হয়েছে।

​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ চিনি খালাস করে বাজারজাতকরণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে—এমন একটি গোপন সংবাদ আসে কোস্ট গার্ডের কাছে। এই তথ্যের ভিত্তিতে ভোররাতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালীন মেরিন ড্রাইভ রোডে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের অভিযোগে ট্রাকে থাকা দুই চোরাকারবারিকে আটক এবং চিনি বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামত ও আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান ও অবৈধ তৎপরতা রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd