• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ষাটোর্ধ্ব বৃদ্ধাকে রাতভর ধর্ষণ,রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি টেকনাফে র‌্যাবের অভিযানে: ৩০ হাজার ইয়াবা ও ৪ বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কচ্ছপিয়ায় মাদক, মানবপাচার ও অপহরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অবমাননা ও মন্দির ভাঙার প্রতিবাদে রামুতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ট্যাগিং ও রাজনৈতিক হয়রানির সংস্কৃতি: পুরনো আশঙ্কায় জনমন নকআউট পর্বেই ব্রাজিল-জার্মানির মুখোমুখি লড়াইয়ের আভাস! বাঁচা-মরার ম্যাচে সামনে হাইতি কুতুবদিয়ায় সমুদ্রে ২ দিন ভাসমান ৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ চিনিসহ আটক ২ চোরাকারবারি কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি ফরিদা ইয়াসমিন, ঈদগাঁওবাসী চান তাঁর মতো বিচক্ষণ কর্মকর্তা

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ৩৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষ।
বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, বিপিএম তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং সামগ্রিক কর্মসম্পাদনের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। ফরিদা ইয়াসমিন কক্সবাজারের ঈদগাঁও থানার প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি মাদক, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে একাধিক সফল অভিযান পরিচালনা করে স্থানীয় মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেন। বিশেষ করে ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণ ও ডাকাতি প্রতিরোধে তাঁর নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তিনি ঈদগাঁও থানা থেকে বদলি হয়ে চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে যোগদানের অল্প সময়ের মধ্যেই দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর এই অর্জনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই এটিকে একজন সৎ, মেধাবী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কর্মনিষ্ঠার যথাযথ স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন।
এদিকে ঈদগাঁও উপজেলার অনেক সাধারণ মানুষের মতে, ফরিদা ইয়াসমিনের মতো বিচক্ষণ, সাহসী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তার নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। তাই তাঁরা ভবিষ্যতেও এমন দক্ষ ও জনমুখী কর্মকর্তাদের ঈদগাঁও থানায় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd