• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ষাটোর্ধ্ব বৃদ্ধাকে রাতভর ধর্ষণ,রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি টেকনাফে র‌্যাবের অভিযানে: ৩০ হাজার ইয়াবা ও ৪ বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কচ্ছপিয়ায় মাদক, মানবপাচার ও অপহরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অবমাননা ও মন্দির ভাঙার প্রতিবাদে রামুতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ট্যাগিং ও রাজনৈতিক হয়রানির সংস্কৃতি: পুরনো আশঙ্কায় জনমন নকআউট পর্বেই ব্রাজিল-জার্মানির মুখোমুখি লড়াইয়ের আভাস! বাঁচা-মরার ম্যাচে সামনে হাইতি কুতুবদিয়ায় সমুদ্রে ২ দিন ভাসমান ৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ চিনিসহ আটক ২ চোরাকারবারি কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রামুতে পুলিশি অভিযান: ১১ মামলার আসামি মোশারফ সহ গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি। / ৬৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১ মামলার পরোয়ানাভুক্ত এক দুর্ধর্ষ আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার (১৫ জুন) দুপুরে রামু থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন—
১. মোশারফ: তিনি রামু থানার ফতেখারকুল ইউনিয়নের চেরাংগঘাট এলাকার নুরুল হকের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ ও দস্যুতাসহ ১১টি মামলা এবং একটি সিআর (১০৩/২৪) মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
২. মো. সোফায়েল প্রকাশ সেফায়েল (২৮): তিনি রশিদনগর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের কাহাতিয়াপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তার বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা এবং একটি জিআর (১৪/১৮) মামলার পরোয়ানা রয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়।
​রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ার ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল গতকাল সোমবার দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার সময় রামু থানার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিনের পলাতক এই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
​রামু থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। আজ তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd