• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

ফুটবল উন্মাদনায় মাতল কক্সবাজার: সমুদ্র সৈকতে আর্জেন্টিনার ‘মানব মানচিত্র’ ও ব্যতিক্রমি উদযাপন

কক্সবাজার প্রতিনিধি। / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের গৌরবগাথার পুনরাবৃত্তি ঘটবে ২০২৬ সালেও—এই দৃঢ় বিশ্বাস নিয়ে কক্সবাজারে বিশাল আনন্দ শোভাযাত্রা ও নানা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
​শোভাযাত্রা ও সুগন্ধা বিচে ‘মানব মানচিত্র’
​শহরের বাহারছড়ার গোলচক্কর মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে হোটেল-মোটেল জোন সড়ক প্রদক্ষিণ করে সুগন্ধা বিচে গিয়ে শেষ হয়। সেখানে হাজার হাজার ভক্ত সমুদ্র সৈকতের বালুচরে একটি বিশাল ‘মানব মানচিত্র’ রচনা করেন। এ সময় উপস্থিত হাজারো দর্শকের মুখরিত স্লোগানে পুরো সৈকত জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​শোভাযাত্রাটিকে আকর্ষণীয় করে তুলতে সমর্থকদের আয়োজনের কোনো কমতি ছিল না। পুরো মিছিলে নজর কেড়েছে:
​লুঙ্গি ডান্স গ্রুপ: বিশেষ এই নাচটি পুরো শোভাযাত্রায় ভিন্নরকম এক আনন্দের আমেজ তৈরি করে।
​৩০০ ফিটের পতাকা ও সজ্জিত ঘোড়া: ৩০০ ফিট দীর্ঘ আর্জেন্টিনার পতাকার পাশাপাশি সজ্জিত ঘোড়ার পিঠে উড়তে দেখা যায় আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা।

আর্জেন্টাইন ভক্ত বাবা ও ভাইদের সাথে উপস্থিত হয়েছিল ছোট্ট ছোট্ট সোনামণিরা। কেউ বাবার কাঁধে, কেউ বাইকে আবার কেউ জিপ গাড়িতে চড়ে নেচে-গেয়ে আনন্দ বাড়িয়ে দেয়।
​অন্যান্য: এছাড়া আতশবাজি, হরেক রকমের ফেস্টুন-ব্যানার, ভুভুজিলা বাঁশি, ডিজে গাড়ি এবং পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর শোভাযাত্রাটিকে রাজকীয় রূপ দেয়।
​”২০২২ সালের বিশ্বকাপ জয়ের গৌরবগাথার পুনরাবৃত্তি ঘটবে ২০২৬ সালেও। আমাদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতে।”
— মোরশেদ আলম, সদস্য, আনন্দ শোভাযাত্রা আয়োজক কমিটি।
​আয়োজক কমিটির আরেক সদস্য ইনজামাম বলেন, “সমুদ্র নগরী কক্সবাজার থেকে আর্জেন্টাইন সমর্থকরা সারা বিশ্বে জানান দিতে চায় যে, ম্যারাডোনা ও মেসির অনুসারীরা ফুটবলের ক্রীড়া পূর্ণতায় মুগ্ধ।”
​শুধু আনন্দ নয়, সাথে পরিবেশ রক্ষা ও সামাজিক বার্তা
​কেবল ফুটবল উন্মাদনাতেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন। খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভক্তরা।
​বিশ্বকাপ ২০২৬-কে স্মৃতির পাতায় ধরে রাখতে হাজার হাজার ভক্তদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে দিনটি শুরু হয়।
​বিচ ক্লিনিং অভিযান: সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাজারো সমর্থক মিলে সৈকতে একটি সফল ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পরিচালনা করেন।
​আয়োজক এহেছান আল কুতুবী জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে উঠে।


​শোভাযাত্রার সবচেয়ে চমকপ্রদ ও অন্যতম প্রধান আকর্ষণ ছিল আব্দুল কাদের নামে এক ব্রাজিল সমর্থকের দলবদল। তিনি আর্জেন্টিনার এই শোভাযাত্রায় উপস্থিত হয়ে আয়োজক কমিটির হাতে ‘সেভেন আপ’ তুলে দেন। এরপর সেই সেভেন আপ দিয়ে গোসল করে, ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার ভক্তদের সাথে আনন্দ শোভাযাত্রায় যোগ দেন। তার এই ব্যতিক্রমী দলবদল উপস্থিত দর্শকদের মাঝে তুমুল হাসির খোরাক জোগায় ও করতালির মাধ্যমে সবাই তাকে স্বাগত জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd