• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার

টেকনাফের শীর্ষ মানবপাচারকারী ছৈয়দুল হক রামুতে গ্রেপ্তার ​

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১০৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬


টেকনাফে প্রতিনিধি :মিসবাহ উল্লাহ

টেকনাফের কচ্ছপিয়া এলাকার শীর্ষ মানবপাচার চক্রের অন্যতম হোতা ছৈয়দুল হককে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

​অনুসন্ধানে জানা গেছে, বহুল আলোচিত আন্দামান সাগরে ২৭৩ জন ভাগ্যাহত মানুষকে ট্রলারে করে পাচারের নেপথ্যে ছৈয়দুল হক ও তার শক্তিশালী সিন্ডিকেট জড়িত ছিল।

​দৈনিক খবর কক্সবাজার-এর অনুসন্ধানে জানা যায় , দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়া ও উপকূলীয় এলাকাকে রুট হিসেবে ব্যবহার করে আসছিল এই চক্রটি। নিরীহ মানুষদের মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ ও জিম্মি করে সাগরপথে পাচার করাই ছিল এদের মূল কাজ।
সাম্প্রতিক সময়ে আন্দামান সাগরে বিপদে পড়া ২৭৩ জন বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে পাচারের পেছনে এই ছৈয়দুল হকের সিন্ডিকেটই প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল বলে তথ্য মিলেছে।

​পুলিশ জানিয়েছে, ছৈয়দুল হক এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ মানবপাচারকারী (গডফাদার)। তার বিরুদ্ধে টেকনাফ ও রামু থানায় মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে রামু থানা পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি এই অপরাধী।
​এই চক্রের সাথে জড়িত টেকনাফ, বাহারছড়া ও কচ্ছপিয়ার অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd