• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

দৈনিক খবর কক্সবাজার এ-র  সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: টেকনাফে প্রশাসনের হস্তক্ষেপ দাবি। 

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ২০৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬


​টেকনাফের বাহারছড়া ইউনিয়নে এক প্রবাসীর বিরুদ্ধে স্ত্রীকে তালাক প্রদান এবং ঘটনা আড়াল করতে সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। গত ২৫ এপ্রিল ‘দৈনিক খবর কক্সবাজার’ পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে অভিযুক্ত হাবিব নূর ও তার সহযোগীরা সংশ্লিষ্ট সাংবাদিকের সম্মানহানি করতে বিভিন্ন মহলে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে বলে জানা গেছে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহারছড়া ৫ নম্বর ওয়ার্ড হলবোনিয়া বানিয়াপাড়া এলাকার শহীদ উল্লাহর মেয়ে আফরোজার সাথে বাহারছড়া শামলাপুর নয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে হাবিব নূরের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, হাবিব নূর একজন মাদকাসক্ত ব্যক্তি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাধিকবার সালিশ-বিচার করলেও হাবিব নূর তা অমান্য করে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমান। সেখান থেকেই তিনি তার স্ত্রী আফরোজাকে ‘তিন তালাক’ প্রদান করেন।

​এই অমানবিক ঘটনা নিয়ে গত ২৫ এপ্রিল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন দৈনিক খবর কক্সবাজার পত্রিকার সাংবাদিক মিজবাহ উল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে মালয়েশিয়া প্রবাসী হাবিব নূর ওই সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে মিথ্যা এবং ভিত্তিহীন অপপ্রচার শুরু করেন। একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এই অপচেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
​প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
​ভুক্তভোগী সংবাদকর্মী ও স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
​প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

​ভুক্তভোগী সংবাদকর্মী জানান, “আমি একজন কলম সৈনিক হিসেবে সত্য তুলে ধরেছি। এলাকা ও প্রশাসনের সবাই অবগত আছেন যে হাবিব নূর একজন নেশাগ্রস্ত মানুষ। কিন্তু সে মালয়েশিয়ায় বসে আমার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আইনগত শাস্তি দাবি করছি।”
​বর্তমানে এলাকায় এই নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে সত্য সংবাদ পরিবেশন করা কঠিন হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd