• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু থানা পুলিশের অভিযানে ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, একজন গ্রেফতার রামু থানার তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবক উদ্ধার কলাতলী মোড়ে র‍্যাব-১৫ এর অভিযান: ফেলে পালাল মাদক চক্র, উদ্ধার ১৮ কেজি গাঁজা রামু থানা পুলিশের অভিযানে ১২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, একজন গ্রেফতার রামু থানার ওসি পদে আরমানের নামে ভুল তথ্য ছড়াচ্ছে, বর্তমান ওসি মো: মনিরুল ইসলাম টেকনাফে পাহাড়ি এলাকায় তিন যুবক নিহত, মরদেহ উদ্ধার করল পুলিশ নওগাঁয় পরিবারের চার সদস্যকে গলা কেটে নৃশংস হত্যা, এলাকায় আতঙ্ক ঈদগড়-বাইশারি সড়কে অপহরণের আতঙ্ক, স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি অতিরিক্ত দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল-খাদ্য মজুদ: খাতুনগঞ্জে কোস্ট গার্ডের ধরপাকড় চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

রামু থানা পুলিশের অভিযানে ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


কক্সবাজার: রামু থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ ইলিয়াছ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রামু থানার মোবাইল-৫(১) ডিউটি অফিসার এসআই (নিঃ) নিক্সন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রামু সেনানিবাসের এলিফ্যান্ট গেট এমপি চেকপোস্ট সংলগ্ন  এলাকায়  অভিযান চালায়। রাজারকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযানকালে আসামি মোঃ ইলিয়াছের হেফাজত থেকে ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ ইলিয়াছ (২৫) রামু থানার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং গ্রামের ০৬নং ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সালাম এবং মায়ের নাম খুরশিদা বেগম।
কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভুইয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রামু থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd