• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন রামুতে জমির বিরোধের জেরে বিএনপি কর্মী মমতাজকে গ্রেপ্তার: স্থানীয় মিডিয়া পেজ থেকে ‘সন্ত্রাসী’ বানিয়ে প্রচার, তীব্র নিন্দা ও প্রতিবাদ “শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচার, কোস্ট গার্ড জব্দ করল ৬৬০ বস্তা”

ইসলামাবাদে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবারের বসত বাড়ী পুড়ে ছারখার

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ৪৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬



‎জাওয়ান উদ্দিন,

‎ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতঘড়িয়া পাড়ায় অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে।
‎শনিবার (১১ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শাহাজানের টিন এবং পলিথিনে নির্মিত বসতঘরটি মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়।
‎স্থানীয় সূত্র মতে, সকালে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তত ক্ষণে আগুন সবকিছু গ্রাস করে ফেলে।

‎অগ্নিকাণ্ডে পরিবারের সারাজীবনের কষ্টে জমানো সম্পদ,ছেলের ব্যবসার জন্য রাখা নগদ প্রায় অর্ধ লক্ষ টাকা, চাল-ডাল, মরিচ, আসবাব পত্র,জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ধ্বংস হয়ে যায়।
‎শাহাজানের স্ত্রী কামরুন নাহার জানান, এ ঘরটি ছিল আমাদের শেষ আশ্রয়। আগুনে সব পুড়ে যাওয়ায় আমরা এখন নিঃস্ব। খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।

‎স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ জুয়েলের মতে,পরিবারটি একেবারেই অসহায়। আধুনিক যুগেও তারা বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করে ছিল। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
‎ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd