• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

কক্সবাজারে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির নতুন কমিটি ঘোষণা। পরিচালক- মোবারক সিকদার সদস্য সচিব- মোস্তফা শাকের রিয়াদ

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ৩১৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের অন্যতম বৃহৎ মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে জেলায় রক্তদান কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও সম্প্রসারিত হবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী পরিচালক হিসেবে মোবারক সিকদার, সদস্য সচিব হিসেবে মোস্তফা শাকের রিয়াদ এবং মূখ্য সমন্বয়ক হিসেবে সাইদ ইকবাল তাইম চৌধুরী দায়িত্ব পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে আলা উদ্দিন, প্রচার সম্পাদক হিসেবে ওসমান সারোয়ার সিফাত, প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে রাসেল উদ্দীন তুষার, যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে রুবেল বড়ুয়া রাজ এবং প্রজেক্ট ও ব্লাড ক্যাম্পেইন সম্পাদক হিসেবে মামুন রশিদ মনোনীত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে উর্মি আক্তার এবং পথ শিশু কল্যাণ সম্পাদক হিসেবে সালমা চৌধুরী দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে প্রিয়ন্তি বড়ুয়া মিম, মোহাম্মদ আলম, রবিউল হাসান রুবেল, হাসেম উদ্দীন জয় এবং খোরশেদ আলম (কাজল) অন্তর্ভুক্ত হয়েছেন।

সংগঠন সূত্রে জানা যায়, আগামী সাত মাসের জন্য এই কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রাশেদ বাবু রাজ এবং প্রজেক্ট ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক সোনাক রায়ের সম্মতিক্রমে চট্টগ্রাম বিভাগীয় শাখার পরিচালক কাজী মোঃ নুরুল মোমেন ও সদস্য সচিব মেহেরাজ হোসেন সজিব এই কমিটির অনুমোদন দেন।

নবনিযুক্ত পরিচালক মোবারক সিকদার বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। আমি সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের নিয়ে কক্সবাজার জেলায় রক্তদান কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

সদস্য সচিব মোস্তফা শাকের রিয়াদ বলেন, “রক্তের অভাবে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। তরুণদের আরও বেশি করে রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।”

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটির সদস্যদের আন্তরিকতা, পরিশ্রম ও সমন্বিত প্রচেষ্টায় ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি কক্সবাজার জেলা শাখা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd