• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের কুতু্বদিয়ায় ডাকাতের কবলে পড়া ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৪৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

বুধবার ০১ এপ্রিল বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩০ মার্চ সোমবার সকাল ১০টায় ৪ জন শ্রমিক কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউস হতে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া এ্যাঙ্করেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ “মেঘনা হোপ” এ কাজের উদ্দ্যেশ্যে গমণ করে। পরবর্তী দিন গত ৩১ মার্চ বিকাল ৩টায় কাজ শেষে উক্ত ৪ জন শ্রমিক ড্যানিশ বোট যোগে চট্টগ্রামে প্রত্যাবর্তনের সময় কুতুবদিয়া এ্যাঙ্করেজ এলাকায় ডাকাতের কবলে পড়ে। পরবর্তীতে, এম বি লিউ পার্ট-২ এর একজন ক্রু জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতের কবলে পড়া বোট ও ৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd