• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

ওমরাহ পালন করে বাড়ি ফেরার পথে চুনতিতে দুর্ঘটনা: এক যুবক নিহত, মায়ের কান্নায় শোকের ছায়া

কক্সবাজার প্রতিনিধি। / ৩৮৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

স্টাফ রিপোটার্স, কক্সবাজার

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

জানা যায়, নিহত ও আহতদের সবার বাড়ি কক্সবাজারের ঈদগড় এলাকায়। তারা পবিত্র ওমরা পালন শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে একটি নোয়া গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। ছেলের মরদেহ দেখে মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনদের কান্নায় পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd