• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

ফুয়াদ আল খতিব হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক ডা. মিম ইকবাল আহমদের ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক / ২৯৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

কক্সবাজার: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদের নাম বিকৃত করে জঘন্য ও অশালীন ভাষায় স্ট্যাটাস দেওয়ার অভিযোগে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। অভিযুক্ত ব্যক্তি কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক ডা. মিম ইকবাল আহমদ।
ডা. মিম ইকবাল আহমদ (বিডিএস, ঢাকা ডেন্টাল কলেজ) ফুয়াদ আল খতিব হাসপাতালের দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারে দন্ত চিকিৎসা প্রদান করে আসছেন। তবে তার বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।

সাম্প্রতিক ফেসবুক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম বিকৃত করে অশালীন ভাষা ব্যবহার করার অভিযোগ ওঠার পর কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা ডা. মিম ইকবাল আহমদকে ‘ডাক্তার নামধারী গাদ্দার’ ও ‘কসাই’ বলে আখ্যায়িত করে তার বয়কটের ডাক দিয়েছেন। একাধিক পোস্টে বলা হয়েছে, “একজন চিকিৎসক হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন জঘন্য স্ট্যাটাস দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং স্বাধীনতার পর কক্সবাজার জেলা থেকে প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি কক্সবাজার সফরও করেছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকে চিকিৎসকের নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ডা. মিম ইকবাল আহমদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজারবাসীসহ সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd