মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের কারণে ২০২৪ সালের শেষ দিক থেকে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন।
(UNHCR)-এর মাসিক প্রতিবেদন (১৬ মার্চ প্রকাশিত) অনুসারে:
ডিসেম্বর ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত নতুন নিবন্ধিত রোহিঙ্গা: ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন।
জানুয়ারিতে নতুন আগত: ১ লাখ ৪৩ হাজার ৩২৭ জন।
ফেব্রুয়ারিতে অতিরিক্ত: ১ হাজার ১২৯ জন (মাত্র এক মাসে)।
বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে মোট রোহিঙ্গা: ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জন।
ইউএনএইচসিআর আরও জানিয়েছে:
২০২৪ সাল থেকে রাখাইনে লক্ষ্যভিত্তিক সংঘাতের কারণে হাজার হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছেন।
মোট নিবন্ধিত (বিভিন্ন সময়ে): ১০ লাখ ৪০ হাজার ৪০৮ জন (যার মধ্যে ২০১৭ পরবর্তী: ১০ লাখ ৯০৬ জন)।
রোহিঙ্গাদের মধ্যে ৭৮% নারী ও শিশু; ১২% বিশেষ ঝুঁকিপূর্ণ (প্রতিবন্ধী, একক অভিভাবক, অসুস্থ, সঙ্গীহীন শিশু, বয়স্ক)।
এই নতুন আগমন আশ্রয়শিবিরগুলোতে চাপ বাড়াচ্ছে এবং তাদের জন্য বিশেষ সুরক্ষা ও সহায়তার প্রয়োজন হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য কক্সবাজারে বাড়ছে ঘু*ম খু*ন ও মাদকের মহরা।