নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত দলীয় কার্যালয়ে আজ হঠাৎ বেজে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।
শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষণের একটি ভিডিও আপলোড করা হয়।
আধা মিনিটের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের, তৃতীয় তলায় একটি মাইকে বেজে উঠল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। দলের কোনো নেতাকর্মীকেও আশেপাশে দেখা যায় নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিচ্ছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, তিনি গান বাজতে শুনেছেন।
পরে এনপিপির কিছু কর্মী মিলে মাইকটি খুলে নিয়ে যায়।