
কক্সবাজার প্রতিনিধি | তারিখ: ২ মার্চ ২০২৬
কক্সবাজারের এক নারী তার স্বামীর বিরুদ্ধে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর অভিযোগ তুলেছেন, যাতে নাম উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) কক্সবাজারের অন্যতম সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া এবং কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ-এর।
ভুক্তভোগী নারীর দাবি অনুসারে, তার স্বামী এবং জিনিয়া শারমিন ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সহায়তায় তাকে বারবার একটি প্রাইভেট নাইটক্লাব স্থানে ( নিসর্গ হোটেলে নিয়ে যেতেন। সেখানে খাবারে ড্রাগ-জাতীয় কিছু মিশিয়ে অজ্ঞান করে রেখে প্রভাবশালী ও প্রভাবিত পুরুষদের কাছে সোপর্দ করা হতো। ফলে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন তিনি। সকালে স্বামী তার পাশে থেকে ঘটনা ঢেকে দিতেন এবং কোনো পদক্ষেপ নিতেন না বলে অভিযোগ।