• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস

উখিয়ায় যৌথবাহিনীর অভিযান: ৭ শতাধিকের বেশি রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি। / ১৮৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিশেষ অভিযানে শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানটি রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।
যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, উখিয়ার বালুখালী, পালংখালী ইউনিয়নসহ আশপাশের এলাকায় ভাড়া বাসা, স্থানীয়দের জমি দখল করে বসবাস করা রোহিঙ্গাদের চিহ্নিত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে।
এ অভিযানের মূল উদ্দেশ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের অবৈধ চলাচল নিয়ন্ত্রণ করা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এক সুত্রে জানা যায়,  কিছু রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এমনকি কেউ কেউ ভোটার আইডি কার্ড সংগ্রহ করে নিজ নিজ এলাকায় ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অবৈধ অংশগ্রহণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে।
নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd