• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

নির্বাচনের আগে চাঞ্চল্য: জামায়াতকর্মীর বাসা থেকে উদ্ধার ১৫২ ক্রিকেট স্ট্যাম্প

নিউজ ডেস্ক। / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৬: রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সক্রিয় সদস্যের বাসভবনে রাতভর অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ।

সূত্রাপুর থানা পুলিশের একটি বিশেষ টিম বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ১০তলা একটি ভবনে অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ অভিযানে ভবনের নিচতলা এবং উপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় ভর্তি অবস্থায় এসব স্ট্যাম্প পাওয়া যায়।
অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোট ১৫২টি স্ট্যাম্প জব্দ করা হয়েছে। বাড়ির মালিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে, তবে কোনো গ্রেপ্তার করা হয়নি।
এলাকাবাসীর মধ্যে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন, এতগুলো স্ট্যাম্প একসঙ্গে রাখার পেছনে কোনো রহস্য থাকতে পারে—বিশেষ করে আসন্ন নির্বাচনী পরিবেশে কেন্দ্র দখল বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনা। অন্যদিকে অনেকে মনে করছেন, এটি হয়তো কোনো ক্রিকেট ক্লাব বা স্থানীয় টুর্নামেন্টের জন্য মজুত করা সরঞ্জাম।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে এখনো পর্যন্ত শোনা যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd