কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরীকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানা যায় , চলমান আইনশৃঙ্খলা রক্ষা অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী এই অভিযান চালানো হচ্ছে। আটকের পর তাকে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের করেছে।
তাৎক্ষণিকভাবে তার আটকের সুনির্দিষ্ট কারণ বা কোনো নির্দিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
ঈদগাঁও এলাকায় এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।