• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫ কক্সবাজারে দৃষ্টিপ্রতিবন্ধীর চুরি হওয়া মালামাল উদ্ধার করল সদর থানা পুলিশ, গ্রেপ্তার ১ ঈদগাঁও ও মহেশখালীর মাতাবাড়ীতে অবশেষে অনুমোদিত হলো ২ নতুন ফায়ার স্টেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ওষুধবাহী গাড়ি ও সিএনজি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ উখিয়ায় নাশকতার মামলায় জুলাই আন্দোলনকারী ছাত্র ও ব্যবসায়ী কারাগারে: মূল আয়োজকরা ধরাছোঁয়ার বাইরে

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড রোহিঙ্গা ক্যাম্পে।

টেকনাফ প্রতিনিধি। / ২৬৬ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন দ্রুত পার্শ্ববর্তী বসতশেডগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। ঘনবসতিপূর্ণ ক্যাম্পের বাঁশ-ত্রিপলের তৈরি ঘরগুলোতে আগুন মুহূর্তেই লেলিহান শিখায় রূপ নেয়।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রোহিঙ্গা কমিউনিটির স্বেচ্ছাসেবক ও স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যোগ দেন। তবে রাতের অন্ধকার ও ক্যাম্পের ভেতরের সরু রাস্তাগুলো উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে বাধা সৃষ্টি করে।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে বেশ কয়েকটি শেড ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত চলছে।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অতীতেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ঘনবসতি ও দাহ্য উপকরণের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd