
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি পরিবারে বড় ধরনের ঘটনা ঘটেছে। পারিবারিক মতামত ও ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে এক তরুণী ধর্ম ত্যাগ করে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে তার মা হলফনামা (অ্যাফিডেভিট) এর মাধ্যমে কন্যাকে ত্যাজ্য ঘোষণা করেছেন।
হিন্দু সম্প্রদায়ভুক্ত এই পরিবারের মেয়েটি নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন বলে পরিবারের দাবি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মা আইনি দলিলের মাধ্যমে মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন এবং তাকে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কিছু পেইজ ও গ্রুপে এ নিয়ে পোস্ট ছড়িয়ে পড়েছে।
এ ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা এখনও বিষয়টি নিয়ে নীরব রয়েছেন।