দীর্ঘ ২০ বছরের আইনি লড়াইয়ে জয়ী মানবাধিকার কর্মী আব্দুর রহমান।
দীর্ঘ দুই দশক ধরে চলমান রামু রাজারকুল পাল পাড়া ব্রিজের পাশে একটি জমি সংক্রান্ত মামলায় অবশেষে ন্যায়বিচার পেয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব আব্দুর রহমান। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আদালতের রায়ে তাঁর বৈধ মালিকানা প্রতিষ্ঠিত হওয়ায় প্রমাণিত হলো—বিলম্বিত হলেও ন্যায়বিচার অবশেষে প্রতিষ্ঠিত হয়।
রায় ঘোষণার পর আব্দুর রহমান তাঁর প্রাপ্ত জমি পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা। জমি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদের রামু উপজেলা প্রতিনিধি জনাব আব্দুল্লাহ আল নোমান।
এছাড়া উপস্থিত ছিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সুযোগ্য সন্তান, দৈনিক গণসংযোগ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জনাব আরিফুর রহিম। আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি, মাননীয় বিচারপতি আমিরুল কবির চৌধুরীর ভাতিজা এবং ডিজিএফআই-এর সাবেক প্রধান পরিচালকের আপন ফুফাতো ভাই জনাব নুরুল হাসান চৌধুরী খোকন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই রায় শুধু একজন ব্যক্তির জমির মালিকানা প্রতিষ্ঠাই নয়, বরং দীর্ঘসূত্রতা ও প্রভাবশালী মহলের চাপের মধ্যেও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মানবাধিকারকর্মী আব্দুর রহমান
এই বিজয় আইন ও ন্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদি।