শনিবার ২০ ডিসেম্বর দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকে সালাউদ্দীন আহমদ বলেন,
দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্থ করা যাবে না। নির্বাচন পেছানোর জন্য পতিত শক্তির সাথে দেশি-বিদেশি দোষররা জড়িত থাকতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে মেসেজ দেয়া হবে যে কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না বাংলাদেশে।
দলের বাকি মনোনয়নের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।দলের ভিতরে কোন দন্ড বিভেদ না রাখার আহবান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।