• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবকে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ইনানী সৈকতে নলকূপে মিলল গ্যাস, মিটার বসিয়ে পরিমাপের সিদ্ধান্ত-ইউএনও পান্না আকতার উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী টেকনাফের মিঠাপানিরছড়ায় আলোচিত বোন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও ১নং এজাহারনামীয় মোঃ ইদ্রিস এসআরবি-১৫ এর অভিযানে গ্রেফতার টেকনাফ সরকারি কলেজে পাসের হার ২৫.৯১ শতাংশে, জিপিএ-৫ শূন্য হোয়ানক কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ২১.৫9 শতাংশে, পাস করেছেন ১৯ জন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিপর্যয়: পাস করেনি একজন শিক্ষার্থীও ফেল করা এইচএসসি পরীক্ষার্থীদের এক মাসের প্রস্তুতিতে ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী কক্সবাজার সিটি কলেজে পাসের হার ২৬.৩৬% – ৯৩৭ শিক্ষার্থীর ফেল, পাস মাত্র ২৪৭

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটের পর ঢাকার উদীচীতে আগুন।

Reporter Name / ৫০২ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলার পরদিনই আগুন লাগল ঢাকার তোপখানা সড়কে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে।

পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে উদীচীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এক সপ্তাহ আগে হামলায় গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই হত্যাকাণ্ডকে পুঁজি করে মধ্যরাতে কারওয়ান বাজারে প্রথম আলো, ডেইলি স্টারে সন্ত্রাসী আক্রমণ হয়। একই সময় হামলা হয় ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি কেন্দ্রেও।রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন কি ইঙ্গিত দে। আধা ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তোপখানা সড়কের ওই ভবনের দোতলায় থাকা সাংস্কৃতিক সংগঠনটির কার্যালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd