• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার

দোয়ারাবাজার সীমান্তে ২৪ ঘণ্টায় ২ লাশ উদ্ধার

Reporter Name / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের এপার-ওপার হতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের কবরস্থানে নিকটবর্তী খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। বিকেলে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) সকালে একই ইউনিয়নের শ্যামারগাঁও, লাফার্জ সীমান্ত-ভারতের মেঘালয়ের কালাটেক বস্তি এলাকায় আহাদ মিয়া (৪০) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সীমান্তের ওপারে আহাদ মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লাফার্জ ক্যাম্পের বিজিবিকে নিশ্চিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিকেলে ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিহত আহাদ মিয়া (৪০) নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মরহুম আপ্তর আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd