• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার

আওয়ামী লীগ ১৯৭১ সাল থেকেই ইতিহাস বিকৃত করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Reporter Name / ২৩১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

  • রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা দল আওয়ামী লীগ ১৯৭১ সাল থেকেই দেশের ইতিহাস বিকৃত করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ওই সময় থেকেই আওয়ামী লীগ ইতিহাসের দলীয়করণ করা শুরু করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১-কে নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা (আওয়ামী লীগ) তখন থেকেই শুরু করেছে। সবাই জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হলো, সেই ঘোষণাপত্রে মিথ্যা একটা বয়ান জুড়ে দেওয়া হলো। বলা হলো, শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। পরবর্তী সময়ে পঞ্চদশ সংশোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত ঘোষণা ছাপিয়ে দেওয়া হলো।’

আজ সোমবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd