• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

পর্যটকে প্রতারণায় ট্যুরিস্ট পুলিশ দুজনকে আটক, ট্যুর লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসক ও সমিতিতে পত্র প্রেরণ

Reporter Name / ৪১৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

পর্যটকের সাথে  প্রতারণায় ট্যুরিস্ট পুলিশ দুজনকে আটক ট্যুর অপারেটরের লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসক ও ট্যুর অপারেটর সমিতিতে পত্র প্রেরণ

গত ১৯ ডিসেম্বর পঞ্চগড় থেকে মাদ্রাসার ৪৫ জন ছাত্র সেন্ট মার্টিন্স আইল্যান্ড ভ্রমণের উদ্দ্যেশ্যে কক্সবাজার ভিত্তিক “টুর প্লাস” অপারেটরকে ১ লাখ ৫৪ হাজার টাকা দেয়। কিন্তু তাদেরকে গত ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত টিকেট না দিয়ে তাদেরকে প্রতারণা করতে থাকে। একপর্যায়ে পর্যটকগন ট্যুরিস্ট পুলিশের নিকটে বিষয়টি অবগত করলে পুলিশ অপারেটরের দুজনকে আটক করে এবং ট্যুর অপারেটর সমিতির মাধ্যমে সমঝোতা পূর্বক সংশ্লিষ্ট ট্যুর অপারেটর মালিক ইদ্রিস মিয়ার নিকট থেকে সম্পূর্ণ টিকেটের টাকা, পর্যটকদের থাকা-খাওয়ার টাকা এবং বাসের ভাড়া সহ ২ লাখ ৩০ হাজার টাকা মাদ্রাসার ছাত্রদের নিকট ফেরত দেওয়া হয় । এছাড়াও উল্লিখিত ট্যুর অপারেটরের লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট এবং ট্যুর অপারেটর সমিতির নিকট পত্র প্রেরণ করা হয় । টাকা ফেরত পেয়ে এবং হয়রানি শেষ হওয়ায় আগত পর্যটকগণ ট্যুরিস্ট পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd