• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা? মাছ ধরার আনন্দেও কাটছে না ভয়: টেকনাফের উপকূলবাসীর দ্বিমুখী জীবনসংগ্রাম টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প

টেকনাফে সেনাসদস্যের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে থাকা সেই ‘ডন’ আলম, জসিম ও রিদওয়ানরা কারা?

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ১৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ

কক্সবাজারের টেকনাফের
সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত শীর্ষ রোহিঙ্গা ডাকাত ও চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। একই সঙ্গে সন্ত্রাসী ও ডাকাত চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি টেকনাফের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসা একটি সশস্ত্র চক্র সেনাসদস্যের ওপর হামলার মতো জঘন্য ঘটনা ঘটায়। এই ঘটনার পর থেকেই পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
​যাঁদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে:
​লেদা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও রোহিঙ্গা ডাকাত: আলম ও ডাকাত সাদ্দাম।
​অন্যান্য সন্ত্রাসী: মামুন।
​টেকনাফ সদর (হাবিব ছড়া এলাকা): সৌদি প্রবাসী মো. সালামের পুত্র জসিম ও তার সহযোগীরা।
​বাহারছড়া ইউনিয়ন (নোয়াখালী জুম্মাপাড়া এলাকা): ডাকাত সর্দার রিদওয়ান, মৃত জবর মুল্লুকের পুত্র মুহিন, কাজলের পুত্র মুহাম্মদ এবং মৃত আব্দুল গফুরের পুত্র জহির আহমদ।
​এলাকাবাসীর অভিযোগ, এই চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন পয়েন্টে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সম্প্রতি সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় তাদের মূল হোতা ও সহযোগীদের নাম প্রকাশ্যে আসে।
​ভুক্তভোগী ও স্থানীয় জনতা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাকারী কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। অনতিবিলম্বে ডাকাত আলম, সাদ্দাম, রিদওয়ান, জসিম, মুহিন, মুহাম্মদ ও জহির আহমদসহ সংশ্লিষ্ট সব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের কঠোর বিধান নিশ্চিত করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন।
​দেশ ও জাতির সুরক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর ওপর হামলার এ ঘটনার সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারে সর্বস্তরের সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd