পর্যটকের সাথে প্রতারণায় ট্যুরিস্ট পুলিশ দুজনকে আটক ট্যুর অপারেটরের লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসক ও ট্যুর অপারেটর সমিতিতে পত্র প্রেরণ
গত ১৯ ডিসেম্বর পঞ্চগড় থেকে মাদ্রাসার ৪৫ জন ছাত্র সেন্ট মার্টিন্স আইল্যান্ড ভ্রমণের উদ্দ্যেশ্যে কক্সবাজার ভিত্তিক "টুর প্লাস" অপারেটরকে ১ লাখ ৫৪ হাজার টাকা দেয়। কিন্তু তাদেরকে গত ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত টিকেট না দিয়ে তাদেরকে প্রতারণা করতে থাকে। একপর্যায়ে পর্যটকগন ট্যুরিস্ট পুলিশের নিকটে বিষয়টি অবগত করলে পুলিশ অপারেটরের দুজনকে আটক করে এবং ট্যুর অপারেটর সমিতির মাধ্যমে সমঝোতা পূর্বক সংশ্লিষ্ট ট্যুর অপারেটর মালিক ইদ্রিস মিয়ার নিকট থেকে সম্পূর্ণ টিকেটের টাকা, পর্যটকদের থাকা-খাওয়ার টাকা এবং বাসের ভাড়া সহ ২ লাখ ৩০ হাজার টাকা মাদ্রাসার ছাত্রদের নিকট ফেরত দেওয়া হয় । এছাড়াও উল্লিখিত ট্যুর অপারেটরের লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট এবং ট্যুর অপারেটর সমিতির নিকট পত্র প্রেরণ করা হয় । টাকা ফেরত পেয়ে এবং হয়রানি শেষ হওয়ায় আগত পর্যটকগণ ট্যুরিস্ট পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।