• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী’র সাথে ঝগড়া দিয়ে ছেলেকে জ/বা/ই করে হ/ত্যা করলো বাবা বিচারহীনতার ১৪ বছর: ২০১২ সালের সেই অভিশপ্ত রাতে স্তব্ধ হয়েছিল রামু, আজো থামেনি কান্না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, উখিয়ায় ২ লাখ পিস উদ্ধার চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পরে ( বিএনপি) ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র ফেলে পালালো ডাকাত সর্দার সোহেল রানা উখিয়ায় গভীর রাতে অবৈধ গাছ কাটার সময় বনবিভাগের অভিযানে একজন আটক টেকনাফে জি-৩ রাইফেল ও বিস্ফোরকসহ আটক ৩ রোহিঙ্গা উখিয়ায় বন বিভাগের জমিতে ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ-দখলমুক্ত করলো ৩০ একর জমি রামুতে ১৩ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি কুতুপালংয়ের জুবায়ের গ্রেপ্তার

রামুতে ১৩ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪১ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ১৩ হাজার ৪৮২ পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। আটক চালকের নাম সাদ্দাম হোসেন (২৮)। তিনি কালা মিয়ার ছেলে।

​বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। ওই সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে বিজিবি সদস্যরা তল্লাশি চালান।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সাদ্দাম সিএনজিতে কোনো অবৈধ মালামাল থাকার কথা অস্বীকার করেন। পরে বিজিবি সদস্যরা গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে স্ট্যান্ডের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার ৪৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন।

​উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd