• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কিসের হাসিনা? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: সালাহউদ্দিন আহমদ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা ও বোট জব্দ আলীর জাহাল এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিনকে গ্রেপ্তার কাপড়ের ভাঁজে নয়, বিশেষ অঙ্গে ইয়াবা! রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাড়াশাগানো অভিযান দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু: হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ সন্ধান চাই: টাইপালংয়ের ১২ বছর বয়সী তাসফিয়া জান্নাত ইমু নিখোঁজ,মোবাইল -01816-943473 উখিয়ায় ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থী ওবায়দুল্লাহ নিখোঁজ, সন্ধানে আকুল পরিবার,মোবাইল 01860929716 কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী: তৈরি হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের তালিকা, নামলেই সাঁড়াশি অভিযান পটিয়ায় র‍্যাবের বড় অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৬, তালিকায় রামুর বীমা কর্মী

আলীর জাহাল এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিনকে গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গাজী মহসিন (৩৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।
শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার আলীর জাহাল বিজিবি ক্যাম্পসংলগ্ন সিটি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গাজী মহসিন কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার গাজী আব্দুর রশিদের ছেলে।
র‌্যাব-১৫ জানায়, চট্টগ্রাম জেলার রাউজান থানায় দায়ের করা একটি মাদক মামলায় গাজী মহসিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সাজাপ্রাপ্ত আসামি গাজী মহসিন কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল বিজিবি ক্যাম্পসংলগ্ন সিটি কলেজ এলাকায় আত্মগোপনে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd