• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কিসের হাসিনা? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: সালাহউদ্দিন আহমদ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা ও বোট জব্দ আলীর জাহাল এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিনকে গ্রেপ্তার কাপড়ের ভাঁজে নয়, বিশেষ অঙ্গে ইয়াবা! রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাড়াশাগানো অভিযান দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু: হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ সন্ধান চাই: টাইপালংয়ের ১২ বছর বয়সী তাসফিয়া জান্নাত ইমু নিখোঁজ,মোবাইল -01816-943473 উখিয়ায় ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থী ওবায়দুল্লাহ নিখোঁজ, সন্ধানে আকুল পরিবার,মোবাইল 01860929716 কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী: তৈরি হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের তালিকা, নামলেই সাঁড়াশি অভিযান পটিয়ায় র‍্যাবের বড় অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৬, তালিকায় রামুর বীমা কর্মী

দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু: হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের দরিয়ানগরে বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদকে (৪৫) ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব-১৫ কক্সবাজার ও র‌্যাব-৪ ঢাকার যৌথ অভিযানে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগের আজাদ মিনি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে।
র‌্যাব জানায়, গত ১ আগস্ট দুপুরে কক্সবাজার সদর থানাধীন দরিয়ানগরের ফরিদের প্যারাসেইলিং এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে যায়। এ সময় পর্যটক অক্ষর সৌভিক রায় সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে যায়।
র‌্যাব-১৫ জানায়, ঘটনার পর থেকে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল তারা। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মামলার ১ নম্বর আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে ঢাকায় পালিয়ে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd